মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্ত সংগঠন চিরস্থায়ী

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৯ ইং
ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্ত সংগঠন চিরস্থায়ী
চুয়াডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস খোকনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে না পারলে, আগামীতে সবাইকে সমস্যায় পড়তে হবে। বিরোধী দলকে ছোট ভেবে ঘরে বসে থাকলে এক দিন আপনারা হারিয়ে যাবেন। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্ত সংগঠন চিরস্থায়ী। তাই আসুন, সব ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলি। আওয়ামী লীগ একটি বড় দল, এ দলে প্রতিযোগিতা থাকবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। যাঁরা আজকে সংগঠনের দায়িত্ব পাবেন, তাঁরা দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন। যাঁরা পদ পাবেন না, তাঁরাও কাজ করে যান, আপনার কাজের মূল্যায়নে এক দিন দল আপনাকে ডেকে পদে বসাবে। মনে রাখবেন, একটি মহল চক্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।’ বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস পিপি (নাশি), অ্যাড. বেলাল হোসেন পিপি, অ্যাড. নুরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, ফেরদৌস ওয়ারা সুন্না, হাবিল হোসেন জোয়ার্দ্দার, শওকত আলী বিশ্বাস ও অ্যাড. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. মর্তুজা মোহাম্মদ মিল্টন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, মহিলা আওয়ামী লীগের নেত্রী কাকলী, সাফিয়া সাহাব, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, শহিদুল ইসলাম শাহান প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে আব্দুর রহিমকে সভাপতি ও মো. সালাউদ্দিকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ললিত কুমার দাস, সাজ্জাত হোসেন আজাদ, আবুল কালাম আজাদ টমাসহ অন্য নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. গোলাম আজম পিনা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান