জীবননগরে ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৩৬ বোতল মদ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মেদিনীপুর গ্রামের আমবাগানের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
কমেন্ট বক্স