মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপির পিএসসহ দুজনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৯ ইং
এমপির পিএসসহ দুজনকে কুপিয়ে জখম
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মাওলানা ভাষানী সড়কে গতকাল মঙ্গলবার রাতে কামাল (৪৩) ও পলাশ (৩০) নামের দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যর পিএস কামাল হোসেন হরিণাকু-ুর বড় ভাদড়া গ্রামের আব্দুল জলিল ম-লের ছেলে। তিনি আরাপপুর এলাকায় বসবাস করেন। অন্যদিকে আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে। আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মাথায় কোপের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কামাল হোসেন তাঁর অফিসে বসেছিলেন। এ সময় আকস্মিকভাবে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা পলাশকে কুপিয়ে জখম করেন। অন্য একটি সূত্রে জানা গেছে, শহরের কাঞ্চনপুর এলাকার তুহিন নামের একজনকে মারধরের জেরে এ হামলা করা হয়। তুহিনকে সন্ধ্যার দিকে মারধর করা হয়। তবে কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা দলীয় ও পুলিশ সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে। এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান