মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর দেহাটি বাজারে মদসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৯ ইং
জীবননগর দেহাটি বাজারে মদসহ আটক ৩
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর থানার অর্ন্তগত শাহাপুর পুলিশ ফাঁড়ির অভিযানে দুই লিটার বাংলা মদসহ ৩ জন আটক হয়েচে। গত রোববার সন্ধ্যায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী মৃত আব্দুল্লাহ শাহের ছেলে আক্তার শাহ (৪০), মৃত মোজাচ্ছের রহমানের ছেলে টিপু সুলতান (৫২) ও কাশীপুর গ্রামের শিবনাথ হালদারের ছেলে মন্টু হালদারকে (৪৮) দুই লিটার বাংলা মদসহ আটক করেন শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিচালক (এসআই) সাইদুজ্জামান সাঈদসহ সঙ্গীয় ফোর্স। আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে থানায় প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান