মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিল ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিল ও মদ উদ্ধার
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল ও ৪১ বোতল মদ উদ্ধার করা হয়েছে। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ-৫৮ বিজিবির অধীনস্থ উথলী বিওপি উথলী ক্যাম্পের সামনে একটি গাড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি ৫৯ বোতল জুস-এনার্জি ড্রিংকস, উথলী রেলস্টেশনের পাশের ঝোপঝাড়ে মধ্যে মালিকবিহীন অবস্থায় ৩ বোতল মদ ও ৭ বোতল ফেনসিডিল, রাজাপুর বিওপি হালদারপাড়া মাঠের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল, ধোপাখালী বিওপি মাধবখালী মাঠের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল মদ ও ১০১ বোতল ফেনসিডিল এবং গয়েশপুর বিওপি গয়েশপুর উত্তরপাড়া মাঠের মধ্যে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান