চুয়াডাঙ্গায় ডাস্টবিন অপসারণের দাবিতে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০৯-১১-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়া, বুদ্ধিমান পাড়া, শান্তিপাড়া ও পলাশপাড়ার আয়োজনে পৌর ডাস্টবিন অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বনানীপাড়া চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডাস্টবিন অপসারণ কমিটির আহ্বায়ক আব্দুল কাদের জোয়ার্দ্দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন লুৎফর ম-ল, শাকের জোয়ার্দ্দার, আলী জোয়ার্দ্দার, আব্দুল বারেক, আসমান, তরিকুল জনি, টোটনসহ স্থানীয় জনগণ। মানববন্ধনে বক্তারা লোকালয়, পুরোনো ঈদগাহ ময়দান ও পবিত্র কবরস্থানের নিকট থেকে ডাস্টবিন অপসারণ করে আরও দুই/তিন কিলোমিটার দূরে স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সেই সঙ্গে আগামীতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে বলে বক্তারা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাস্টবিন অপসারণ কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন ইকবাল।
কমেন্ট বক্স