মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর মানিকদিয়া থেকে বোমা সাদৃম্য বস্তু উদ্ধার!

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০১৯ ইং
গাংনীর মানিকদিয়া থেকে বোমা সাদৃম্য বস্তু উদ্ধার!
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া মাদ্রাসার পাশ থেকে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকালে স্থানীয় হেমায়েতপুর ফাঁড়ির পুলিশের একটি দল বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, দুর্বৃত্তরা একটি প্লাস্টিকের ব্যাগে লালটেপে জড়ানো বোমা সাদৃশ্য বস্তুগুলো স্থানীয় মাদ্রাসার পাশে রেখে যান। স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান