মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিগারেট মালিককে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৯ ইং
সিগারেট মালিককে ১০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিগারেট ও বিড়ি উদ্ধার মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আলমপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সর্তকতা-সংবলিত সিগারেট উদ্ধার এবং সিগারেট মালিকের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে ২৫ হাজার মেরেজ সিগারেট, ৩ হাজার রেক্সন সিগারেট এবং ৫ হাজার আবুল বিড়ি উদ্ধার করেন। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ১০এট ২ এবং ৯ এর(১)ঙ ধারায় ইসরাইল হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি টাকা দিতে না পারায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ইসরাইল হোসেন সাতক্ষীরা জেলার রুদ্রনগর গ্রামের নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া সিগারেট আবুল খায়ের গ্রুপের।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান