মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ চোরাকারবারি আটক

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিলসহ চোরাকারবারি আটক
জীবননগর অফিস: জীবননগরে ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছেন। গত রোববার রাতে মাদকবিরোধী এক অভিযানে মো. মিনারুল ইসলাম নামের এক মাদক কারবারি আটক হন। জানা গেছে, গত রোববার রাতে খালিশপুর ৫৮ বিজিবির অধীনস্ত জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তারা উথলী বিশেষ ক্যাম্পের সামনে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ বোতল ফেনসিডিল, ২টি সিম কার্ড, ১টি মোবাইল সেটসহ চুয়াডাঙ্গা সদর থানার কৃষ্ণপুর গ্রামের ই¯্রাফিল হোসেনের ছেলে চোরাকারবারি মো. মিনারুল ইসলামকে (৩০) আটক করে। আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান