মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হানুরবাড়াদিতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০১৯ ইং
চুয়াডাঙ্গার হানুরবাড়াদিতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ মোহন আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব ৬-এর একটি অভিযানিক দল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া মোহন চুয়াডাঙ্গা পৌর শহরের তালতলার মৃত ফেরাজ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় নিয়মিত টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬-এর ডিএডি আউয়াল হোসেনের নেতৃত্বে একটি দল চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে মোহন আলীকে আটক করা হয়। এরপর তাঁর হাতে থাকা একটি বাজারের ব্যাগ থেকে স্কসটেপে মোড়ানে অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মোহন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান