ফজলুর রহমান আহ্বায়ক ও সদস্যসচিব আনোয়ার
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৯
ইং
জাতীয়তাবাদী ওলামা দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মৌলভী মো. ফজলুর রহমান জোয়ার্দ্দারকে আহ্বায়ক ও মাওলানা মো. আনোয়ার হেসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক প্রিন্সিপাল শাহ্ মো. নেছারুল হক ও সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হাফেজ মাওলানা মাহাবুল আলম, মো. গোলাম কিবরিয়া স্বপন, মো. শরিফুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান আজাদ ও মাওলানা সাহিবুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন মো. জাকির হোসেন, মো. সিরাজুল ইসলাম দিনু, মো. আবুল আল হাসান, মো. কামরুজ্জামান মুক্তি, হাফেজ মাওলানা মো. আব্দুল মোতালেব, মাওলানা মো. আবু সাঈদ, মো. ইদ্রিসুর রহমান, মো. ফজলুর রহমান, হাফেজ আব্দুস সালাম, খলিলুর রহমান ম-ল, রফিকুল ইসলাম, মো. জাহিদ হোসেন জোয়ার্দ্দার, মো. হেদায়েত উল্ল্যাহ, মোহাম্মদ দিলু, মো. সাইফুল, মো. তুফান আলী, মো. মাছুম হোসেন, মাওলানা শামীম আহমেদ, হাফেজ মো. আশরাফুল হক, হাফেজ মো. শামসুজ্জামান, মো. সাইফুল ইসলাম, হাফেজ মো. ইদ্রিস আলী ও মাওলানা মো. আব্দুল কুদ্দুস। এ আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স