মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাজাকারের বিরুদ্ধে মামলা করে হুমকিতে মুক্তিযোদ্ধা পরিবার

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৯ ইং
রাজাকারের বিরুদ্ধে মামলা করে হুমকিতে মুক্তিযোদ্ধা পরিবার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রাজাকারদের বিরুদ্ধে মামলা করে হুমকির শিকার হচ্ছে এক মুক্তিযোদ্ধা পরিবার। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৪৬৯। জিডিতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আনোয়ার হোসেন উল্লেখ করেন, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হলিধানী এলাকার রাজাকারদের বিরুদ্ধে মামলা করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। রাজাকার পরিবারের সন্তানেরা মামলা তুলে নেওয়ার হুমকিও দিচ্ছেন। এ কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন ঝিনাইদহ সদর থানায় আটজনের নামে জিডি করেছেন। আনোয়ার হোসেন জিডি করার কথা স্বীকার করে গণমাধ্যমকর্মীদের মুঠোফোনে বলেন, তাঁর পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে রাজাকার ও পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কারণে তাঁর পিতা ও চাচাদের হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। ২০১৫ সালের ২৫ অক্টোবর তিনি বাদী হয়ে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। এ মামলার অন্যতম আসামি রাজাকার আব্দুর রশিদ ও রাজাকার হাসেম গ্রেপ্তার হন। বর্তমানে মামলাটি তুলে নিতে রাজাকার পরিবারগুলো জোটবদ্ধ হয়ে তাঁদের ওপর চাপ সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান