মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৯ ইং
গাংনীতে দুটি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
গাংনী অফিস: মেহেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গাংনী উপজেলার মহিষাখোলা ও থানাপাড়া এলাকার দুটি অবৈধ ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এ সময় অন্যান্য অবৈধ ইটভাটা না চালাতে ইটভাটা মালিকদের নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন, সরকারি নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশবান্ধব ইটভাটা ছাড়া কোনো অবৈধ ইটভাটা চালতে দেওয়া হবে না। এ নির্দেশনা কেউ না মানলে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান