মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াত নেতা এটিএম আজহারুলের আপিলের রায় আজ

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০১৯ ইং
জামায়াত নেতা এটিএম আজহারুলের আপিলের রায় আজ
সমীকরণ প্রতিবেদন: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদ- থেকে খালাস চেয়ে করা আপিলের রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় মামলাটি ১ নম্বরে রাখা হয়েছে বলে জানান আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। গত ১০ই জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি দশম মামলা, যা রায়ের পর্যায়ে এল। ২০১৪ সালে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারের মৃত্যুদ-ের রায় আসে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন তিনি। এরপর ২০১৭ সালের ১৩ই অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়। এরপর গত ১৮ই জুন সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হয়। যুক্তি উপস্থাপন শেষে ১০ই জুলাই আপিল মামলাটি রায়ের পর্যায়ে আসে। নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদ- দেয়। প্রসিকিউশনের আনা ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৫টি এবং পরিকল্পনা-ষড়যন্ত্রের মাধ্যমে সুপিরিয়র রেসপনসিবিলিটি (উর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত হয় তার বিরুদ্ধে। এর মধ্যে মৃত্যুদ-ের রায় আসে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে অন্তত ১৪০০ লোককে হত্যা এবং ১৪ জনকে খুনের অপরাধে। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮শে জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন জামায়াতে ইসলামীর এই সহকারি সেক্রেটারি জেনারেল। ২০১২ সালের ১৫ই এপ্রিল এটিএম আজহারের যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলী। ওইবছর ২২শে আগস্ট মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যুদ্ধাপরাধের ৬ ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৩ সালের ১২ই নভেম্বর আজহারের বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান