মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা কেস কো-অর্ডিনেশন কমিটির সভা

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলা কেস কো-অর্ডিনেশন কমিটির সভা
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কারাবন্দিদের আইনগত সহায়তা প্রদান ও সমন্বয় সাধনের লক্ষ্যে জেলা পর্যায়ে কেস কো-অর্ডিনেশন কমিটির (সিসিসি) ২য় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা মোহা. রবিউল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা সিসিসি কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা লিগ্যাল এইড অফিসার শামসুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অতিরিক্ত পিপি অ্যাড. বেলাল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেন্ট কামরুল ইসলাম, জেল সুপার নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা- ফৌজদারি বিচার ব্যবস্থায় স্থানীয় সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং সেই আলোকে স্থানীয়ভাবে তার সমাধান, দীর্ঘমেয়াদি পেন্ডিং মামলাসমূহ পর্যালোচনাপূর্বক দ্রুত নিষ্পত্তি, মামলা নিষ্পত্তির অগ্রগতি ত্বরান্বিত, বিনা বিচারে দীর্ঘদিন আটক কারাবন্দিদের আইনের আলোকে মুক্তির পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান