মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০১৯ ইং
আজ মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার মেহেরপুর আসছেন। এ তিন দিনে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে যোগদান করবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়। ৩১ অক্টোবর তিনি সকাল সাড়ে ছয়টায় ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। ৮টা ৪০ মিনিটে যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে ঝিনাইদহ হয়ে মেহেরপুর আসবেন। ওই দিন বিকেল চারটায় তিনি মেহেরপুরে কালেক্টরেট অভ্যন্তরে জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন ১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর জেলা যুব উন্নয়ন কার্যালয়ে জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ওই দিন দুপুর ১২টায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে বিকেল সাড়ে চারটায় ঢাকায় উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান