মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভরা মৌসুমে পাইনিয়ার পি-৩৩৫৫ ভুট্টাবীজ সংকট, চাষিরা হতাশ

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০১৯ ইং
ভরা মৌসুমে পাইনিয়ার পি-৩৩৫৫ ভুট্টাবীজ সংকট, চাষিরা হতাশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন জায়গায় ভুট্টা চাষের ভরা মৌসুমে মানসম্মত পাইনিয়ার পি-৩৩৫৫ ভুট্টাবীজ সংকট দেখা দিয়েছে। এতে কয়েক শ বিঘা প্রস্তুত করা জমিতে চাষিরা পাইনিয়ার পি-৩৩৫৫ ভুট্টাবীজ না পেয়ে হতাশার মধ্যে পড়েছেন। এর মধ্যে নেহালপুর ইউনিয়নের রোনগোহাইল গ্রামের চাষি ইয়াকুব আলী, মিলন, বেল্টু, কৃষ্ণপুর ডাক্তার পাড়ার তৌফিক, আলম, ফজলু, তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের জালাল, আমিরুল, শাহিন, আনোয়ার, মোস্তফা, শরিফ, দোস্তাবাজার এলাকার সাদ্দাম হোসেন, রতন, শফি, সুজাত, দেলোয়ার, জামাল, বোরহানসহ বেশকিছু চাষির দাবি ভারতের হায়দারাবাদে উৎপাদিত বিশ্বসেরা আমেরিকান কোম্পানি পাইনিয়ার পি-৩৩৫৫ জাতের হাইব্রিড ভুট্টাবীজ (উচ্চফলনশীল), যা বাংলাদেশে একমাত্র আমদানীকারক প্রতিষ্ঠান পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড। এ বীজ আমরা বাজারে না পেয়ে চরম হতাশার মধ্যে রয়েছি। কারণ এ বীজ শুধু ভালো চারা গজাই না, অন্য জাতের তুলনায় এ বীজের ফলনও অনেক বেশি। গত বছর এ ভুট্টার চাষ করে দামের পাশাপাশি ফলনও ভালো পেয়েছি। শুধু আমরা না যারাই এ ভুট্টার চাষ করেছেন, তারাই আমাদের মতো লাভবান হয়েছে। এ বছর কিছু জমিতে আগাম পাইনিয়ার পি-৩৩৫৫ ভুট্টাবীজ রোপণ করেছি ও পরে রোপন করব বলে জমি চাষ করে বাজারে বীজ কিনতে গিয়ে পাইনিয়ার পি-৩৩৫৫ ভুট্টার না পাওয়ায় হতাশ হয়ে ফিরতে হয়েছে আমাদের। তাই চুয়াডাঙ্গা কৃষি বিভাগের কাছে আমাদের দাবি চাষিরা যেখানে পাইনিয়ার পি-৩৩৫৫ জাতের ভুট্টা বীজ চাষ করে লাভবান হচ্ছে, সেখানে বাজারে সেই বীজ পাওয়া যাচ্ছে না। তাই ভরা মৌসুমে আমরা যাহাতে প্রস্তুত করা জমিতে পাইনিয়ার পি-৩৩৫৫ জাতের হাইব্রিড ভুট্টাবীজ লাগাতে পারি, সে বিষয়টির প্রতি সুনজর দিয়ে চাষিকূলকে হতাশামুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে চাষিরা দাবি করেন। ( বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান