মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর কাশিপুরে ১৭ পিস ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০১৯ ইং
জীবননগর কাশিপুরে ১৭ পিস ইয়াবাসহ দুজন আটক
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার কাশিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গতকাল বিকেলে শাহাপুর ফাঁড়ির পুলিশ জানতে পারে, কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ইয়াবাসহ তিন ব্যক্তি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান সাঈদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেন তিনি। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আন্দুলবাড়ীয়া গ্রামের ম-লপাড়ার আজিজুল হক ওরফে আজুর ছেলে হাসান (৩০) ও একই গ্রামের মৃত ছামছের আলীর ছোট ছেলে মিশুকচালক মিঠুন (২৮)। আটক হওয়া ব্যক্তিদের গতকালই জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই সাঈদুজ্জামান সাঈদ বাদী হয়ে একজনকে পলাতক আসামি করে আটক হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান