মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির অফিস ভাঙচুরের নিন্দা

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০১৯ ইং
ঝিনাইদহে বিএনপির অফিস ভাঙচুরের নিন্দা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিএনপির প্রধান কার্যালয় ভাঙচুরের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ূর রহমান ও সদস্যসচিব অ্যাড. এম এম মজিদ। গতকাল রোববার ই-মেইলে পাঠানো সদস্যসচিব অ্যাড. এম এম মজিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ বারবার বিএনপির অফিস ভাঙচুর করছে। নেতৃবৃন্দ এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের নীরব ভূমিকার নিন্দা জানান। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এম মজিদ অভিযোগ করেন, ১৮ অক্টোর বিএনপির অফিস ভাঙচুর করার পরে গত শনিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দফায় ভাঙচুর করে আওয়ামী লীগ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান