মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা কারাগারে হাজতির মৃত্যু!

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৯ ইং
ঝিনাইদহ জেলা কারাগারে হাজতির মৃত্যু!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি কালীগঞ্জ উপজেলা কুল্লা পাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাসকে জেলহাজতে প্রেরণ করেন। সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান