মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৯ ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানে জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানে নগদ অর্থ জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জীবননগর উপজেলার হাসাদহ বাজারের রোজি হোটেলে ৮ হাজার টাকা এবং উপজেলার ধোপাখালী বাজারের কাজল স্টোরে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তা সজল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর আনিসুর রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান