মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৯ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কামরুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে তাঁকে আটক করে। ডিবি পুলিশ তাঁর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক কামরুল আনন্দবাস গ্রামের সলিম বিশ্বাসের ছেলে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামরুলকে আটক করে। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান