মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘দর্শনা থানা’ অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৯ ইং
‘দর্শনা থানা’ অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল
দর্শনা অফিস: নিকার সভায় দর্শনাকে থানা হিসাবে অনুমোদন দেওয়ায় শহরজুড়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা পৌর এলাকার সব ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ৬টি ইউনিয়নের সাধারণ জনগণ, আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রথমে জড়ো হোন। তারপর জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ শহরজুড়ে আনন্দ মিছিল করেন তারা। এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সকাল থেকে নবঘোষিত দর্শনা থানার আওতাধীন এলাকাগুলোর বিভিন্ন স্থানে মাইকিং করে আনন্দ মিছিলের জন্য দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ধ্যায় হাজির হওয়ার আহ্বান জানানো হয়। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন, কুড়–লগাছী ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন, নবগঠিত নেহালপুর ইউনিয়ন, তিতুদহ ইউনিয়ন ও নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা এ আনন্দ মিছিলে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল শেষে দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু উপস্থিত থেকে তাঁর বক্তব্যে বলেন, ‘দর্শনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। দর্শনা এখন একটি পূর্ণাঙ্গ থানা হিসেবে অনুমোদন পেয়েছে। নবগঠিত নেহালপুর ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন, তিতুদহ ইউনিয়ন ও গড়াইটুপি ইউনিয়নের বাসিন্দাদের আর চুয়াডাঙ্গা যেতে হবে না, তারা হাতের নাগালেই সেবা পাবেন।’ দর্শনাকে থানা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু আরও বলেন, যার নিরলস পরিশ্রমে আজ দর্শনা পূর্ণাঙ্গ থানা হয়েছে, সেই প্রিয় নেতা চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়। আনন্দ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ, সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, হাজী হায়দার আলী, আব্দুল হান্নান ছোট, দর্শনা বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, নেহালপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, মওলা বিশ্বাস, শাহিন আলম, বেগমপুরের আব্বাস আলী, ওমর আলী, কামরুল ইসলাম, গড়াইটুপির জাহিদ হাসান, রাজু আহম্মেদ, তিতুদহের শুকুর আলী, আব্দুর রাজ্জাক, আলী হোসেন মাস্টার, কুড়–লগাছীর ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, ওসমান গনী, সরোয়ার হোসেন, পারকৃষ্ণপুরের জিয়াউল হক, সাইফুল আলম, সাইদুর রহমান প্রমুখ। এ ছাড়া দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ছাড়া আজ বুধবার এমপি আলী আজগার টগর দর্শনায় আসবেন। সেই উপলক্ষে দর্শনা থানার আওতাধীন সব ইউনিয়ন ও দর্শনা পৌর এলাকার জনগণ, আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা বিকেল ৫টায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত এমপি আলী আজগার টগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান