মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে দধি ভান্ডার ব্যবসায়ীকে জরিমানা!

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৯ ইং
মেহেরপুরে দধি ভান্ডার ব্যবসায়ীকে জরিমানা!
মেহেরপুর অফিস: মেহেরপুরে এক ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় কুমারখালী দধি ভা-ারে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় ওজনে কম দেওয়া ও পরিমাপ যন্ত্র ঠিক না থাকায় ওজন মাপা ২০১৮ আইনে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআই কর্মকর্তা আল হাসনাত এ সময় সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান