মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উভয় পক্ষের আটজন আহত, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২১-১০-২০১৯ ইং
উভয় পক্ষের আটজন আহত, থানায় অভিযোগ
দামুড়হুদার বড় দুধপাতিলায় রাস্তা ঘেরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ দর্শনা অফিস: দামুড়হুদার বড় দুধপাতিলায় রাস্তা ঘেরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে একপক্ষ দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে। জানা যায়, দামুড়হুদার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের বড় মসজিদ পাড়ায় একটি মহল্লার যাতায়াতের জন্য ৪০টি পরিবার একত্রিত হয়ে একই পাড়ার আ. কাদেরের ছেলে সেলিমের কাছ থেকে এক কাঠা জমি ক্রয় করেন। এ রাস্তার জমির কিছু অংশসহ সেলিম ঘিরে নিতে গেলে ওই মহল্লাবাসী বাধা দেন। এতে করে সেলিমের সঙ্গে মহল্লাবাসীর কথা কাটাকাটির একপর্যায়ে সেলিম সমঝোতায় আসে যে, আগামী শুক্রবার আমিন নিয়ে জমি পরিমাপ করে রাস্তা বাবদ জমি ছেড়ে দেবেন তিনি। পরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার মুছার দোকানে ওই মহল্লার কয়েকজন বসেছিলেন। এ সময় একই পাড়ার মৃত মওলা বক্সের ছেলে কাশেম আলীর স্ত্রী ওই দোকানে মশার কয়েল কিনতে এলে রাস্তা ঘেরা-সংক্রান্ত বিষয়ে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই মহল্লার আজহারুল, কাদের ও রেজাউল। পরে কাশেমের স্ত্রী বাড়িতে যেয়ে বিষয়টি কাশেমকে বললে, কাশেম দোকানে এসে বসে থাকা সবাইকে গালিগালাজ করেন। পরে বসে থাকা লোকজন কাশেমের ওপর চড়াও হলে কাশেম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পরে কাশেম বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে একই স্থানে আসেন। এ সময় ওই মহল্লার ৪০টি পরিবারের সদস্যরা একত্রিত হলে, দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। এ ঘটনায় কাশেমের পক্ষে আহত হন আব্দুল ছাত্তারের ছেলে শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আবুল কাশেমের ছেলে শাহিন আলম ও মনু ম-লের স্ত্রী কুলছুম খাতুন। এঁদের মধ্যে কুলছুম খাতুনের অবস্থা গুরতর হওয়ায় তাঁকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অপর পক্ষে আহত হন আ. কাদেরের ছেলে ছন্নত আলী, হাসেম আলীর ছেলে রেজাউল, বিশারতের ছেলে আজহারুল ও ছন্নত আলীর স্ত্রী মেঘনা খাতুন। এ ঘটনায় কাশেম আলী ও তাঁর পরিবারের লোকজন ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ধরনের একটি মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযুক্ত আসামিদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান