মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইন রাখায় জিয়ারুলের তিন বছরের কারাদ-

  • আপলোড তারিখঃ ২১-১০-২০১৯ ইং
মেহেরপুরে হেরোইন রাখায় জিয়ারুলের তিন বছরের কারাদ-
মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল ইসলাম গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আশাবুল হকের ছেলে। জানা যায়, গত ২০১৫ সালে মেহেরপুরের ডিবি পুলিশ ১০ গ্রাম হেরোইনসহ জিয়ারুলকে আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মাদক মামলা করা হয়। এ মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাড. রুস্তম আলী ও আসামি পক্ষে শফিকুল আলম কৌঁসুলি ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান