মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ফারিয়ার মানববন্ধন-সমাবেশ

  • আপলোড তারিখঃ ২০-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ফারিয়ার মানববন্ধন-সমাবেশ
দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানালেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় পৃথক আয়োজনে একযোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চুয়াডাঙ্গা জেলা কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ফারিয়া চুয়াডাঙ্গার প্রধান উপদেষ্টা ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ফারিয়ার ম্যানেজার ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ফারিয়ার সভাপতি হাফিজ উদ্দীন হাবলু, সাধারণ সম্পাদক মুনসুর আলী, জেলা ফরিয়ার মনিরুল দেলোয়ার, সফিউল, সরোয়ার, আজমল, শিল্পী প্রমুখ। ফারিয়ার চুয়াডাঙ্গার প্রধান উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তাঁর বক্তব্যে ফারিয়ার পাঁচ দফা দাবি মেনে নিয়ে, তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন। সমাবেশে বক্তারা সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফিতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা নিশ্চয়তা বিধানসহ একটি সুর্নিদিষ্ট নীতিমালা প্রদান, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সব জাতীয় ছুটি ভোগের বিধান করাসহ ৫ দফা দাবি জানান। আলমডাঙ্গা: পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আলমডাঙ্গা শাখা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা প্রধান সড়ক-সংলগ্ন আলতায়েবার মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফারিয়া আলমডাঙ্গা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও ফারিয়া আলমডাঙ্গা শাখার প্রধান উপদেষ্টা আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারিয়ার উপদেষ্টা খন্দকার শাহ আলম মণ্টু, সুজিত কুমার শীল, ইউনুচ আলী, হুমায়ন কবির, খবির উদ্দিন মালিক ও কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠছনের সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মোর্শেদ আলম, মাহফুজুর রহমান, ইয়ানুর রহমান, আব্দুস সালাম, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, মাহবুবুর রহমান, মিলন হোসেন, নাজমুল হক, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, শ্রী অরুপ কুমার, তালাশ মাহমুদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান