শিশু নির্যাতনকারীর ক্ষমা নেই: প্রধানমন্ত্রী
- আপলোড তারিখঃ
১৯-১০-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
প্রতিটি শিশুর জন্য সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার পুনঃব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশু হত্যা এবং নির্যাতনে জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে।’ গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'আজকে যারা শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে। এ ধরনের অন্যায়-অবিচার কখনই বরদাশত করা হবে না।'
বঙ্গবন্ধু কন্যা শেখ রাসেলের নির্মম হত্যাকা-ের প্রতি ইঙ্গিত করে বলেন, 'আমরা চাই আমাদের শিশুরা আর কখনই যেন এই ধরনের নৃশংস হত্যাকা-ের শিকার না হয়। প্রত্যেকটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আর প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয়। তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।'
প্রধানমন্ত্রী বলেন, '৭৫ এর খুনিদের বিচার না করে বরং আইন করে বিচারের পথ রুদ্ধ করে সে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে খুনিদের পুরস্কৃত করা শিশু ও নারী হত্যাসহ হত্যা, খুন এবং নির্যাতনকে উৎসাহিত করা হয়।' তিনি বলেন, 'আমি আমার বাবা, মা-ভাইয়ের খুনিদের বিচার চাইতে পারিনি এমনকি একটি মামলাও আমাদের করতে দেওয়া হয়নি।' সম্প্রতি সমাজে গর্হিত অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে একজন বিকৃত মানসিকতা সম্পন্ন পিতার নিজের শিশু পুত্রকে হত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'সেদিন (’৭৫ এর ১৫ অগাস্ট) নারী-শিশুসহ জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের বিচার হলে সমাজে এই ধরনের অপরাধ সংঘটিত হতে পারতো না।'
কমেন্ট বক্স