মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বাসচালকের কারাদন্ড ও জরিমানা!

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০১৯ ইং
কালীগঞ্জে বাসচালকের কারাদন্ড ও জরিমানা!
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): খুলনা-কুষ্টিয়া-মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে পদক্ষেপ নিল হাইওয়ে পুলিশ ও প্রশাসন। দীর্ঘ দিন ধরে এ মহাসড়কে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রণে আসছিল না। যে কারণে দুর্ঘটনায় পড়ে অহরহ হতাহতের ঘটনা ঘটছিল। গড়াইয়ের বেপরোয়া গতির কারণে চলতি মাসে পরপর ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনার শিকার আহত-নিহত ব্যক্তিদের পরিবারের করুণ অবস্থার কথা তুলে ধরে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের। এরপর গড়াইয়ের বেপরোয়া গতি থামাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে গড়াই পরিবহনের রাকিব হোসেন নামের এক চালককে এক মাসের কারাদ- প্রদান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। এ ছাড়াও যানবাহনে কাগজপত্র ঠিক না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানাও করা হয় তাঁকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই ও রূপসা পরিবহনের চালকেরা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে রাকিব নামের এক চালককে এক মাসের কারাদ- প্রদান করা হয় এবং বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, জনগণের জানমালের নিরাপত্তার বিধানে বেপরোয়া গতির মহাসড়কে চলাচলরত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান