জীবননগর থেকে কলা ব্যবসায়ী নিখোঁজ
- আপলোড তারিখঃ
১৭-১০-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর বাজার থেকে মনির হোসেন নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত সোমবার বিকেল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না মর্মে তাঁর পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং ৬৮৭।
জানা গেছে, জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের ইসরাইল মালিথার ছেলে মনির হোসেন (৪০) পেশায় একজন কলা ব্যবসায়ী। গত সোমবার বিকেলে ব্যবসায়িক কাজে জীবননগর বাজারে আসেন তিনি। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, গতকাল বুধবার সকাল সাড়ে আটটার ০১৩০১-৭৯৮৪১২, ০১৩১৭-৪১১৯৩৪ ও ০১৭৬১-৪৪৬৬৩৫ নম্বর থেকে নিখোঁজ কলা ব্যবসায়ী মনিরের চাচাতো ভাই ওহিদের মোবাইল নাম্বারে কল আসে এবং নারী কণ্ঠের একজন বলেন, মনির ভালো আছে। এ সময় ওই নারী মোবাইল ফোনে আরও জানান, তাঁরা রাজশাহী মেডিকেল হাসপাতালের পেছনে আছেন এবং তাঁদের বিরক্ত না করার জন্যও বলেন।
এ বিষয়ে ইউপি সদস্য আমির হোসেন ঝুলু জানান, ঘটনার দিন ব্র্যাক থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ১২ হাজার টাকা স্ত্রীর কাছে রেখে বাকি ৮ হাজার টাকা নিয়ে জীবননগর যান মনির। পরে শুনি তিনি নিখোঁজ।
কমেন্ট বক্স