মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজাসহ চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসান আটক

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
গাঁজাসহ চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসান আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ হাসান (২৩) নামের এক যুবককে আটক করেছে। আটক হাসান চুয়াডাঙ্গা ফার্মপাড়ার শুকুর আলীর ছেলে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নির্দেশে মাদকবিরোধী অভিযান চালিয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসানকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান