মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধান ব্যবসায়ী জসিমের মর্মান্তিক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
ধান ব্যবসায়ী জসিমের মর্মান্তিক মৃত্যু!
দামুড়হুদায় পাওয়ার টিলারকে কাভার্ড ভ্যানের ধাক্কা নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় পাওয়ার টিলার থেকে পড়ে জসিম উদ্দীন (৪০) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাওয়ার টিলারের চালক পলাশ মিয়া (৩৫)। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দাদুড়হুদার দেউলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দীন উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে এবং আহত পলাশ মিয়া একই উপজেলার কুড়–লগাছি গ্রামের বাবর আলীর ছেলে। জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে হরিশচন্দ্রপুর থেকে পাওয়ার টিলারযোগে ধানের বস্তা বোঝাই করে তার ওপর চড়ে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়ক হয়ে কুষ্টিয়ার ডাকবাংলায় যাচ্ছিলেন ধান ব্যবসায়ী জসিম উদ্দীন। পথের মধ্যে দামুড়হুদার দেউলি মোড় নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে ওষুধ কোম্পানির একটি কার্ভাড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারকে ধাক্কা দেয়। এ সময় পাওয়ার টিলারের ওপর থেকে জসিম উদ্দীন নিচে পড়ে যান এবং ধানের দুটি বস্তা তাঁর বুকের ওপর পড়লে জসিম উদ্দীন গুরুতর আহত হন। এ সময় পাওয়ার টিলারের চালক পলাশ মিয়াও আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে জসিম উদ্দীন মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত জসিম উদ্দীনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা ছিল এবং আহত পাওয়ার টিলারের চালক পলাশ মিয়া দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘দামুড়হুদার দেউলি মোড় নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাওয়ার টিলার থেকে পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাড ভ্যানটি জব্দ করেছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান