মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১০ দিনের রিমান্ডে ক্যাসিনো সম্রাট

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৯ ইং
১০ দিনের রিমান্ডে ক্যাসিনো সম্রাট
সমীকরণ প্রতিবেদন: মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া স¤্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকেও ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা মাদক ও অস্ত্র মামলায় সম্রাটকে ২০ দিন ও মাদক মামলায় আরমানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ইসমাইল হোসেন সম্রাট ও আরমানকে বেলা ১১ টা ৪৫ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে আনা হয়। রাখা হয় আদালতের হাজতখানায়। পরে পৌনে একটার দিকে সম্রাট ও আরমানকে হাতকড়া পড়িয়ে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। বেলা ১১টা ৪৫ মিনিট। কড়া নিরাপত্তায় একটি প্রিজন ভ্যানে করে ইসমাইল চৌধুরী সম্রাটকে আনা হয় ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গনে। কোর্টের সামনে মোতায়েন ছিল বিপুল পরিমাণ পুলিশ। দুপুর ১২ টা ৩৭ মিনিটে গারদ খানা থেকে স¤্রাটকে আদালতে হাজির করার জন্য বের করা হয়। এসময় পুলিশ ও ডিবির শতাধিক কর্মকর্তা নিরাপত্তা বেষ্টনি দিয়ে সিএমএম ভবনে নেওয়ার চেষ্টা করেন। তখন স¤্রাটের অনুসারীরা স্লোগান দিতে থাকেন। স¤্রাটকে একটু দেখার জন্য উৎসুক জনতাও ভিড় করেন। সবার ভিড় ঠেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যান সিএমএম ভবনের ২৭ নম্বর কোর্টে। এই কোর্টে বিচারকের আসনে ছিলেন মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান