মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবম ওয়েজবোর্ড কেন অবৈধ নয়: হাইকোর্ট

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৯ ইং
নবম ওয়েজবোর্ড কেন অবৈধ নয়: হাইকোর্ট
সমীকরণ প্রতিবেদন: সংবাদ ও সংবাদকর্মীদের জন্য প্রকাশিত নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে নিউজ পেপারর্স ওনার্স এসোসিয়েশনের (নোয়াব) গেজেট প্রকাশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডেও গেজেট প্রকাশ করে সরকার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান