মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইটভাঙা গাড়ির চাপায় স্কুলছাত্রের মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০১৯ ইং
ঝিনাইদহে ইটভাঙা গাড়ির চাপায় স্কুলছাত্রের মৃত্যু!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শিতলী বাজার এলাকায় ইটভাঙা গাড়ির চাপায় রিজভী মোল্লা (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে শিতলী মাস্টারপাড়ার আশরাফুল মোল্লার ছেলে এবং শিতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শিতলী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল রিজভী মোল্লা। এ সময় দ্রুততগামী স্যালোইঞ্জিনচালিত (সড়কে চলাচল নিষিদ্ধ) ইটভাঙা গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান