মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৯ ইং
গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পারভিনা খাতুন (৪৩) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পারভিনা খাতুন উপজেলার কাজিপুর গ্রামের আতর আলীর মেয়ে ও কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহর শালিকা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, হাড়াভাঙ্গা মাদ্রাসা বাজারে পারভিনা নামের এক নারীর লাশ রয়েছে এমন সংবাদ পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা সুরতহাল প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক জানান, গলায় ওড়না বাঁধা এক নারীর লাশ বাজারের একটি দোকানের সামনে রয়েছে, স্থানীয় লোকজনের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে ঘটনা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহ জানান, পারভিনা তাঁর বাড়িতেই থাকতেন। তবে কখন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তিনি জানেন না। পারভিনার চাচাতো ভাই নবী উদ্দীন জানান, পারভিনা খাতুনের গত দুই বছর আগে মাথায় সমস্যা হয়। পারভিনার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী বালিয়াঘাট গ্রামের জুলহাসের সঙ্গে। পরে দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান