রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাইনের সামনে অভিযান মদ্যপ অবস্থায় ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০১৭ ইং
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাইনের সামনে অভিযান মদ্যপ অবস্থায় ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার

`DSCN2545`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল তার সাথে থাকা সাইদুর রহমানকে চুয়াডাঙ্গা পুলিশ গ্রেফতার করেছে। গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা অভিমুখ থেকে ফেরার পথে পুলিশের একটি বিশেষ টিম পুলিশ লাইনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। এবিষয়ে সদর থানার অফিসার ইন-চার্জ তোজ্জাম্মেল হক সাংবাদিকদের জানান, মেহেদী হাসান হিমেলের নামে ৯টি মামলার গ্রেফতারী ওয়ারেন্ট আছে। আর হিমেল ও সাইফুলকে যখন পুলিশ গ্রেফতার করে তখন মদের নেশায় দু’জনই বুদ হয়েছিলো। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান