চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
১৬-০৬-২০১৯
ইং
শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন। জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক রিমন হোসেন ও জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, পৌর ছাত্রলীগের নেতা তানভির আহম্মেদ সোহেল, সরকারি কলেজ ছাত্রলীগের নেতা শাকিল আহম্মেদ জিম, সোয়েব রিগান, তরুণ ছাত্রনেতা মিঠুন, স্বাধীন, সোহাগ, রিমন, আকাশ, মেশা, রেজুয়ান, রাব্বি, বাদশা, রবিন, মেরাজ, সদর উপজেলা ছাত্রলীগের নেতা রেদওয়ান আহম্মেদ রানা, টোকন, আল মোমিন, উজ্জল, আফরিজসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স