মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গৃহবধূর মৃত্যু : রহস্যের জট!

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০১৯ ইং
মুজিবনগরে গৃহবধূর মৃত্যু : রহস্যের জট!
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে শাহানাজ খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে তবে শ্বশুর বাড়ির লোকজন দাবি করছেন, এটা হত্যা নয়, আত্মহত্যা। তবে এই মৃত্যু নিয়ে নানা রহস্য জট বেঁধেছে। গত শুক্রবার রাত ১১টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। তাঁর নয় বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। জানা গেছে, বছর দশেক আগে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের শাহনাজের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগর গ্রামের সোহেল রানা। দাম্পত্য জীবনের শুরুতে থেকে তাঁদের মধ্যে কলহ বিরাজ করছিল। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় বিষ পান করেন ওই গৃহবধূ। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ঘটনায় গৃহবধূ শাহনাজের মা মালেকা খাতুন ও ভাই রিপন আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তাঁর পরিবারের লোকজন তাঁকে হত্যা করেছেন। মেহেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আহসানুল কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে বিষপানে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ কেউ দেয়নি। শুনেছি দুই পক্ষ সমঝোতা করছে। তবে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান