মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০১৯ ইং
মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
সমীকরণ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে। মহেশপুর থানার ওসি রাশিদুল আলম জানান, শিশু জুনায়েদ বাড়ি থেকে দাদীর সাথে আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছিল। যাওয়ার পথে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান