মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গার কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ঝুমা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জের ফিডমিলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জের ফিডমিলপাড়ার আব্দুস সামাদের মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের ছাত্রী। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির ঘরের মধ্যে ঝুমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দাদী ফাতেমা খাতুন। পরে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় তাঁকে নিচে নামান। এ ঘটনায় ঝুমার আত্মহত্যার ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। তবে ঝুমার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তাঁর হাতে কব্জির নিকট একটি কাটা দাগ দেখা গেছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ওই যুবতীর লাশের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খাঁন জানান, চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ঝুমা নামের এক যুবতীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওই যুবতীর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি একটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান