শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। অভিযানের সময় উদ্ধার করা মাদকের প্রকৃত মালিকদের পলাতক দেখিয়ে পৃথক মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার বেলা তিনটার দিকে দামুড়হুদা মদনা গ্রামে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পলাতক আসামিরা হলেন আলমগীর হোসেন (৩০) ও মনিরুল ইসলাম (৩২)। মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আলমগীর হোসেন ও মনিরুল ইসলাম মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্সসহ মদনা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে আলমগীরের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আলমগীর পালিয়ে গেলেও তাঁর শোবার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে একই এলাকার আমির হোসেনের ছেলে মনিরুল ইসলামের বাড়িতে অভিযানের সময় মনিরুলও পালিয়ে যান। পরে তাঁর ঘর থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের প্রকৃত মালিকদের পলাতক দেখিয়ে পৃথক মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস