চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ফার্মপাড়ার মন্টু আটক
- আপলোড তারিখঃ
০৮-০৬-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ফার্মপাড়ার মন্টুকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মন্টুর বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর ফাড়ি পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান ফোর্সসহ পৌর এলাকার ফার্মপাড়ায় অভিযান চালায়। এ সময় একই এলাকার এনামুল হকের ছেলে মন্টুকে (২৮) তাঁর নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলাসহ মন্টুকে সদর থানায় সোপর্দ করে সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই মুহিত।
কমেন্ট বক্স