মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সাঈদ আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০১৯ ইং
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সাঈদ আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পান্তাপাড়া থেকে গতকাল শুক্রবার অস্ত্র ও গুলিসহ আবু সাঈদ (৩০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত সাঈদ হরিণাকু-ু উপজেলার পার-দখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালের সময় আবু সাঈদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান