মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পা গেল শিশুর

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পা গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ঈদের পরদিন নানির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। গত পরশু ঈদের পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া মোড়ের ওপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত শিশু চুয়াডাঙ্গা আলুকদিয়ার খেজুরাপাড়ার কামাল হোসেনের মেয়ে প্রান্তি (৯)। জানা যায়, ঈদের দিন চুয়াডাঙ্গার বাগানপাড়া নানি বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে শিশু প্রান্তি। ঈদের পরদিন আলমডাঙ্গা উপজেলার গাংনী বড় নানির বাড়িতে পাখিভ্যানযোগে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পথের মধ্যে আলুকদিয়া বাড়ারের ওপর চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে প্রান্তির পিতা কামাল আহত হয় ও প্রান্তির এক পায়ের ওপর ট্রাকের একটি চাকা উঠে যায়। পরে ট্রাকটি পিছিয়ে গুরুতর জখম অবস্থায় প্রান্তি ও আহত পিতাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু বলেন, ‘ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুটির ডান পা গুরুতর জখম হয়েছে। আমরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি এবং শিশুটির অবস্থা ও তার পায়ের ক্ষত বিবেচনা কারে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে’।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান