সেই বৃদ্ধ বাবা-মা’র ঘর নির্মাণ কাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৪-০৬-২০১৯
ইং
মুজিবনগর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসক: আতাউল গনির হস্তক্ষেপে জমি ফিরে পাওয়া মুজিবনগর উপজেলার কোমরপুরের বৃদ্ধা রওশন আরার ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষে ঘরের কাজের উদ্ভোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসন সেখানে উপস্থিত থেকে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে সেখানে মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলার চেয়াম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স