গাংনীতে ৬টি হাতবোমা উদ্ধার
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০১৯
ইং
গাংনী অফিস:
গাংনীতে ৬টি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে পৌর এলাকার চৌগাছা এলাকার সড়কের পাশে একটি আমবাগানে শ্রমিকরা কাজ করার সময় বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, উদ্ধার হওয়া হাতবোমাগুলো পানিতে পানি ভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করা হয়েছে। নাশকতার জন্য হাত বোমাগুলো মজুদ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কমেন্ট বক্স