চুয়াডাঙ্গায় চড়া দামে মাংস বিক্রি : ২০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
০২-০৬-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নির্ধারিত প্রতি কেজি গরুর মাংসের মূল্য ৫০০ টাকা। অথচ বাজারে গিয়ে দেখা যায় তা বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় তপু বিশ্বাস নামের এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি রোজার মাসে জেলা প্রশাসন গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা দর নির্ধারণ করে দেয়। একই সঙ্গে অন্যান্য পশুর মাংসেরও দাম নির্ধারণ করে দেয়া হয়। জেলা প্রশাসনের আদেম অমাণ্য করে তপু বিশ্বাস নামের ওই বিক্রেতা ৫৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করলে তাকে জরিমানা করা হয়। তার কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ডিএসআই) গোলাম ফারুক, পেশকার আবদুল লতিফ ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
কমেন্ট বক্স