ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত : প্রতিবাদে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০২-০৬-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
পোড়াহাটী মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসমিয়া খাতুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এলাকার সুধি মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের ছাত্র-ছাত্রীগণ এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান, পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, স্কুলের সভাপতি শওকত আলী, দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ফয়েজ, বিকাশ কুমার বিশ্বাস, খোন্দকার ফরিদ উদ্দিন ফরিদ, স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, তরিকুল ইসলাম টিপু, আব্দুর রাজ্জাক, ওয়াজিউল্লাহ, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ ঘাতক মাইক্রোবাস চালককে আগামী ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার করে বিচার না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করা হয়। উল্লেখ্য, গত বুধবার স্কুলের পাশেই মাইক্রোবাস চাপায় পোড়াহাটী মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসমিয়া খাতুন নিহত হয়।
কমেন্ট বক্স