মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অর্ধশতাধিক গাড়ির হাইড্রোলিক হর্ণ জব্দ

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৯ ইং
অর্ধশতাধিক গাড়ির হাইড্রোলিক হর্ণ জব্দ
শব্দ দূষণ রোধে সোচ্চার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ প্রতিবেদক: শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন গাড়ির অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ণ অপসারণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর-দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের পুলিশ লাইন্স ফটকে অভিযান চালিয়ে অর্ধশতাধিক হর্ণ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টিআই আহ্সান হাবীব, টিআই মাহফুজুর রহমান ও টিএসআই মোকাররম হোসেন। অভিযান প্রসঙ্গে টিআই আহ্সান হাবীব বলেন, চুয়াডাঙ্গা শহরকে যানবাহন থেকে সৃষ্ট বিকট শব্দ ও পরিবেশ দূষণমুক্ত করার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে অভিযান চালানো হয়। এ সময় ট্রাক, পিকআপ, বাস ও থ্রি-হুইলার থেকে এসব হাইড্রোলিক হর্ন খুলে নেয়া হয়। তবে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ সময় ফিটনেস বিহীন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান